অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) টানা দুইদিন কোথাও কোনো লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। আজ বৃহস্পতিবার এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বিদ্যুৎ বিভাগ জানায়, বর্তমানে বিদ্যুৎ ঘাটতি না থাকায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আশ্বাস দিয়েছিলেন যে, চলতি সপ্তাহ থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে জটিলতা দেখা দেওয়ায় গত ২৩ এপ্রিল বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কথা জানিয়েছিল মন্ত্রণালয়। ওই সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংসদে জানিয়েছিলেন, শহর ও গ্রামের বৈষম্য দূর করতে প্রয়োজনে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করা হবে।
তবে গত দুই দিনের পরিসংখ্যানে সেই সংকট কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে বিদ্যুৎ বিভাগ।



