পরীক্ষামূলক সংস্করণ

৬ গ্রামের মানুষের ভরসা মাত্র একটি টিউবওয়েল

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলায় মহানন্দা নদীর পাড়ে অন্তত ৬ গ্রামের মানুষের ভরসা এখন মাত্র একটি টিউবওয়েল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ পানি সংগ্রহ করলেও সন্ধ্যার পর নিরাপত্তার কারণে এলাকায় প্রবেশ বন্ধ করে দেয় বিজিবি। ফলে খাওয়ার পানি ও গৃহস্থালির কাজে পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

সিদ্দিকনগর গ্রামের বাসিন্দা মো. রবিউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রায় ৩ হাজার মানুষ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে। সরকারি আশ্বাস মিললেও বাস্তবে কোনো সমাধান হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় সিদ্দিকনগর, মোমিনপাড়া, সাহেবজোত, ঈদগাবস্তী ও পুরাতন বাজারসহ অন্তত ৬টি গ্রামের টিউবওয়েল অচল হয়ে পড়েছে। একই পরিস্থিতি সদর উপজেলার নদীবেষ্টিত রাজাপাড়ার ডাঙা ও মীরগড় এলাকাতেও। ফলে মানুষ সীমান্তের শূন্য রেখায় মহানন্দা নদীর পাশে থাকা একটি সরকারি টিউবওয়েলের ওপর নির্ভর করছে।

স্থানীয় সাংবাদিক আশরাফুল ইসলাম বলেন, এই সীমান্ত অঞ্চলের নদীগুলোর উৎস ভারত থেকে আসায় একতরফা বাঁধ নির্মাণ ও নদী শাসনের কারণে বাংলাদেশের অংশে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এতে পানির স্তর আরও নিচে নেমে গেছে এবং এলাকায় চরম পানিসংকট দেখা দিয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, নদীর পানির প্রবাহ কমে যাওয়া, পাথর উত্তোলন ও ভারী সেচ ব্যবস্থার কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। সমাধানে কমিউনিটি ভিত্তিক সাবমার্সিবল পাম্প বা তারা পাম্প স্থাপনের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, পানির সংকট নিরসনে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...