পরীক্ষামূলক সংস্করণ

দিনাজপুরের গাবুড়া টমেটো বাজারে প্রতিদিন দুই কোটি টাকার বেচাকেনা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দিনাজপুরের গাবুড়া টমেটো বাজারে গর্ভেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা বৃহত্তম গ্রীষ্মকালীন টমেটো বাজার এখন জমজমাট বেচাকেনায় মুখর হয়ে উঠেছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের তথ্যমতে, এই বাজার থেকে প্রতিদিন প্রায় দুই কোটি টাকার টমেটো দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

চলতি মৌসুমে এই বাজার দুই মাসব্যাপী সক্রিয় থাকবে। এ সময়ে গাবুড়া বাজারে মোট লেনদেন প্রায় দেড়শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। টমেটোর ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি দেখা দিয়েছে।

বর্তমানে প্রতি কেজি টমেটো ২২ থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। প্রতি মণ টমেটো ৯০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। গত বছর যেখানে প্রতি মণ টমেটোর দাম ছিল ৩০০ থেকে ৫০০ টাকা, এবার তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশে ভ্যান, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে টমেটো আনা-নেওয়া চলছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা কৃষকদের কাছ থেকে টমেটো কিনে নিয়ে যাচ্ছেন। আড়তগুলোতেও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন, যেখানে প্রতিটি আড়তে ১০ থেকে ৩০ জন শ্রমিক কাজ করছেন।

ভোর থেকেই কৃষকেরা ক্ষেত থেকে টমেটো তুলে বাজারে নিয়ে আসছেন। এরপর পাইকারদের সঙ্গে দর-কষাকষির মাধ্যমে বিক্রি হচ্ছে এসব টমেটো। প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৭০০ শ্রমিক এই বাজারে কাজের সুযোগ পাচ্ছেন।

কৃষকরা জানান, ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে এবার তারা ন্যায্য দাম পাচ্ছেন এবং টমেটো দ্রুত দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। এতে টমেটো চাষে আগ্রহও বাড়ছে।

কৃষি কর্মকর্তারা জানান, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও আগাম চাষের কারণে এবার ফলন ভালো হয়েছে। ভবিষ্যতে টমেটো সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...