পরীক্ষামূলক সংস্করণ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

একনজরে শুভেন্দুর মন্ত্রিসভা

মুখ্যমন্ত্রীর শপথের পর তাঁর মন্ত্রিসভার প্রথম পাঁচ সদস্যও শপথ গ্রহণ করেন। তাঁরা হলেন:

• দিলীপ ঘোষ

• অগ্নিমিত্রা পাল

• অশোক কীর্তনিয়া

• নিশীথ প্রামাণিক

• ক্ষুদিরাম টুডু

বাংলার ঐতিহ্যে সাজানো মঞ্চ

রাজ্যে বিজেপির প্রথম সরকারের এই অভিষেক অনুষ্ঠান ঘিরে কলকাতায় ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানের মূল মঞ্চ সাজানো হয়েছিল বিশালাকার দুর্গামূর্তি ও বাংলার সংস্কৃতির বিভিন্ন প্রতিকৃতি দিয়ে। আগত দর্শনার্থীদের জন্য মাঠজুড়ে ছিল ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...