পরীক্ষামূলক সংস্করণ

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা করিনা, ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে

নিজস্ব প্রতিবেদক

অতিমারির মাঝেও বেবোর আকাশ এখন রঙিন। সেই আকাশে ভয়ের মেঘ নেই। আছে নতুন করে ‘মা’ ডাক শোনার উচ্ছ্বাস। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা। আর কয়েক মাস পরেই নতুন অতিথি আসবে সইফ-করিনার সংসারে। তার মধ্যেই কাজ করে চলেছেন বেবো। ‘লাল সিং চড্ডা’-র শুটিং-এর জন্য সইফ এবং পুত্র তৈমুরকে নিয়ে উড়ে গিয়েছেন দিল্লিতে।

সেখান থেকেই আজ এক টুকরো অবসরের মুহূর্ত শেয়ার করলেন অনুরাগীদের জন্য। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বেবো। চারদিকে সবুজ ঘিরে রয়েছে তাঁকে। নায়িকার চোখে মুখে আসন্ন মাতৃত্বের আভা।

‘কভি খুশি কভি গম- এর  ‘পু’ অথবা ‘জব উই মেট’-এর ‘গীত-এর যে ছবি আজও সবার মনে আঁকা, তার থেকে এই বেবো সম্পূর্ণ আলাদা। মুখে মেকআপ নেই। চুল টেনে পিছন দিকে বাধা। চোখ দুটো বরাবরের মতোই কথা বলছে। আর পরনে তাঁর পছন্দের ‘কাফতান’। সাদা-কালো চেক কাফতানে বেবো সহজ সুন্দরী। ছবির ক্যাপশন থেকে জানা যায় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং সুস্থ আছেন, সঙ্গে ব্যবহার করেছেন“#কাফতানসিরিজ কন্টিনিউজ”। এর আগেও গোলাপি কাফতানে ছবি দিয়েছেন বেবো।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

মাদক অভিযানে পুলিশের দেহ তল্লাশি, যা বলছে আইন

মেহেরপুরের গাংনীতে মাদক অভিযানের আগে পুলিশের দেহ তল্লাশির ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, পিআরবির বিধান অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আসছে...