পরীক্ষামূলক সংস্করণ

সেনাবাহিনী প্রধানের সাথে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আজ সোমবার  সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন।

এসময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

সাক্ষাতকালে তাঁরা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। হাই কমিশনার দোরাইস্বামী সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাই কমিশনারকে ধন্যবাদ জানান।

এছাড়াও বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...