পরীক্ষামূলক সংস্করণ

নেপালে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর একটি হোটেল থেকে চীনা নাগরিকের অর্থায়নে পরিচালিত ‘স্ক্যাম সেন্টারে’ অনলাইন প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগে ১৫ জন বাংলাদেশিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শুক্রবার রাজধানী কাঠমাণ্ডুর ১৬ নম্বর ওয়ার্ডের পাকনাজোলে অবস্থিত ‘হোটেল এস’ থেকে তাদের আটক করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম রাতোপতির বরাতে বিবিসি বাংলা নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত ১৫ বাংলাদেশি হলেন— মজিদুল ইসলাম রিদয় (২৫), শফিউল ইসলাম (২২), আব্দুল্লাহ আল জোবায়ের (২৬), আপন চন্দা সাহা (২২), আবুল হাসনাইন (২৬), আল শাহরিয়ার (২৪), ফয়সাল (৩০), আজাদ হোসেন (৩৫), মো. আজমাইন (১৯), তামিম হাসান সৌরভ (২০), জাকারিয়া জান্নাত (২০), শাকিল আনোয়ার (২৪), বিল্লাল রাফাত (২১), অমিত হাসান সৈকত (২৫) এবং ইসমাম হাসান স্বাধীন (৩০)। তাদের সাথে ৪ জন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

নেপাল পুলিশের কাঠমাণ্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের একটি বড় অংশই আগে কম্বোডিয়ায় কাজ করেছেন। সেখানে পরিচয় হওয়া চীনা অপারেটররা তাদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে নেপালে নিয়ে আসেন। তারা মূলত একজন চীনা নাগরিকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ ‘স্ক্যাম সেন্টারে’ কর্মরত ছিলেন। ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের মুখপাত্র ও পুলিশ সুপার রামেশ্বর কার্কি জানান, অভিযুক্ত মূল হোতা ওই চীনা নাগরিক বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই চীনা নাগরিক আইটি স্ক্যাম সেন্টার বা সাইবার অপরাধ চক্রটি পরিচালনার জন্য থামেল এলাকার পুরো হোটেলটি প্রতি মাসে ৭ লাখ নেপালি রুপির বিনিময়ে লিজ নিয়েছিলেন।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, এই চক্রটি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদের আপত্তিকর বা সংবেদনশীল ছবি পাঠিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করত এবং মোটা অঙ্কের অর্থ আদায় করত। তবে এই অপরাধের ক্ষেত্রে তারা স্থানীয় নেপালি নাগরিকদের টার্গেট করত না; বরং বাংলাদেশ এবং ভারতের নাগরিকরাই ছিল তাদের ব্ল্যাকমেইলের প্রধান শিকার বা লক্ষ্যবস্তু। গ্রেপ্তারকৃত ১৯ জনকেই ইতিমধ্যে নেপালের অভিবাসন আইনের অধীনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সে দেশের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ দেশে ডিপোর্ট (বহিষ্কার) করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

 

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...