পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ ও নতুন সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাপানের অন্যতম শীর্ষ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি, অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ ব্যবস্থার আওতায় বিভিন্ন সরকারি সেবা একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগকারীরা দ্রুত ও সহজভাবে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন, যা বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করবে।

মিতসুই অ্যান্ড কোং বিশ্বব্যাপী লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি, খাদ্য বাণিজ্য এবং বিভিন্ন শিল্প খাতে কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

জাপানি প্রতিনিধিদলের মধ্যে ছিলেন মিতসুই অ্যান্ড কোং-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো, চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, বাংলাদেশ কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...