পরীক্ষামূলক সংস্করণ

মিরপুর কলেজের দেয়াল ধসের ঘটনায় তদন্ত কমিটি করা হবে

রাজধানীর মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে দুইজন নিহত ও সাতজন আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিনিধিদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রাথমিক তদন্তে দেয়াল নির্মাণে ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। তার ভাষ্য, ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) কাঠামো ব্যবহার না করে শুধু ইটের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হয়েছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট দেয়ালগুলো প্রকৌশলগত মান নিশ্চিত করে পুনর্নির্মাণ বা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

আহতদের চিকিৎসা প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, আহতদের আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মিরপুর-২ এলাকার মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...