পরীক্ষামূলক সংস্করণ

হামে শিশুমৃত্যু : মামলার বাদী বললেন ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড’

হাম ও রুবেলা টিকা সময়মতো আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং দেশব্যাপী হামের প্রাদুর্ভাব সৃষ্টি করে শিশুমৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা আবেদন করা হয়েছে।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলা আবেদন দাখিল করেন।

মামলার আবেদন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাদী শেখ মুজিবুর রহমান ইকবাল হামে শিশুমৃত্যুকে “পরিকল্পিত হত্যাকাণ্ড” বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে দেশে টিকা সংকটের কারণে হাজার হাজার শিশু আক্রান্ত হয়েছে এবং বহু শিশুর মৃত্যু ঘটেছে।

তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে টিকা আমদানি বিলম্বিত করেছে, যার ফলে স্বাস্থ্যখাতে গুরুতর সংকট তৈরি হয়। তাঁর মতে, এটি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি সিদ্ধান্ত।

আবেদনে বলা হয়েছে, ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলো টিকা সংকট নিয়ে আগেই সতর্ক করলেও তা উপেক্ষা করা হয়েছে। এর ফলে দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করে।

বাদী আরও দাবি করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক উদ্যোগ নিয়েছে এবং টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

বর্তমানে আদালত মামলার আবেদন গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য বিষয়টি বিবেচনায় রেখেছে।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...