ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, লোকাল বাসটি চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তেই সড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়।
ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। পরে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জানান, দুর্ঘটনার পর উদ্ধার কাজ শেষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



