পরীক্ষামূলক সংস্করণ

পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর হাতে মিলল ৭ রাউন্ড গুলি ও রাইফেলের চার্জার

যশোরের অভয়নগর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মাধ্যমে ৭ রাউন্ড গুলি ও একটি চায়নিজ রাইফেলের চার্জার উদ্ধার।

বুধবার (১০ জুন) বিকেলে অভয়নগর উপজেলার সোনাতলা গ্রামের মোস্তফা মোল্লার পুকুরে গোসল করার সময় স্থানীয় দুই শিশু এই গুলি ও লাইফেলের চার্জার খুঁজে পায়। উদ্ধারকারী শিশুরা হলো সোনাতলা গ্রামের ৮ বছর বয়সী মোক্তাদির মোল্লা এবং ১১ বছর বয়সী ওয়াজেদ মোল্লা। গোসলের একপর্যায়ে শিশু মোক্তাদির পানির নিচে পায়ের কাছে শক্ত কিছু অনুভব করলে ডুব দিয়ে একটি অস্ত্রের চার্জার ও কিছু গুলি তুলে আনে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা পুলিশকে খবর দেন। পরবর্তীতে সোনাতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো হেফাজতে নেন এবং পরে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে একটি চায়নিজ রাইফেলের চার্জারসহ ৭ রাউন্ড গুলি জব্দ করেন। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গুলি ও চার্জার কীভাবে এবং কোথা থেকে ওই পুকুরে এলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আসছে...