পরীক্ষামূলক সংস্করণ

বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে দেশকে ঋণের দাসত্বে বাঁধার এবং অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করার এক বিশাল উচ্চাভিলাষী মহাপ্রকল্প হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মামুনুল হক এই প্রস্তাবিত বাজেটকে জনআকাঙ্ক্ষার পরিপন্থি উল্লেখ করে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার যে বিশাল ঘাটতি ধরা হয়েছে, তা পূরণের জন্য সরকার বৈদেশিক দাসত্ব এবং অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভর করবে, যা বেসরকারি খাতকে স্থবির করে জনগণের আমানতকে ঝুঁকিতে ফেলবে। তিনি সরকারের ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্যমাত্রাকে বাজার বাস্তবতায় রূপকথা এবং ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ওপর চাবুক চালানোর শামিল বলে মন্তব্য করেন। বাজেটের সুনির্দিষ্ট বরাদ্দ বৈষম্য তুলে ধরে তিনি জানান, যেখানে দেশের সিংহভাগ মানুষ নির্ভরশীল সেই কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৭,৮৮১ কোটি টাকা, অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে ৩১,০৯৯ কোটি টাকা। শিক্ষা খাতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে মাত্র ১৮,৪৫৭ কোটি টাকা দিয়ে চরম অবহেলা করা হয়েছে এবং ভঙ্গুর স্বাস্থ্য খাতের দুই বিভাগে যথাক্রমে ৪৯,৩৮৭ কোটি ও ১৩,৪৬৬ কোটি টাকার নামমাত্র বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের আন্দোলনে নিহত ও আহতদের পরিবারসহ জাতীয় আন্দোলনের শহীদদের পুনর্বাসনে কোনো রাষ্ট্রীয় তহবিল বা বিশেষ বরাদ্দ না রাখায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতির শেষে তিনি বাজেট পাসের আগে কৃষি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, ঋণখেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং শাপলা চত্বরের শহীদ পরিবারের পুনর্বাসনে পৃথক বিশেষ বরাদ্দ সংযোজনের দাবি জানান।

 

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...