পরীক্ষামূলক সংস্করণ

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ বন্দি! সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে ১ দশমিক ৭ গুণ বেশি অর্থাৎ সর্বমোট ৭৭ হাজার৪০ জন বন্দি আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি (এনসিপি) দলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত একটি তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। মন্ত্রী দেশের কারাগারগুলোর বর্তমান ধারণক্ষমতা ও বন্দিদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে হুবহু বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭+ মহিলা ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ (পুরুষ ৭৪ হাজার ৩৬+ মহিলা ২ হাজার ৭৭) জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকার কারণে দেশের কিছু কিছু কারাগারে বন্দিদের আবাসন সমস্যা বিরাজ করছে।

কারাগারের এই তীব্র আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে অবহিত করেন। তিনি জানান, বন্দিদের আবাসন সংকট দূর করতে ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর পাশাপাশি কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ এবং পিরোজপুর জেলা কারাগার-২ খুব শিগগিরই বন্দি স্থানান্তরের জন্য চালু করা হবে। বর্তমানে দেশের ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে একটি নতুন জেলা কারাগার নির্মাণের কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। উল্লিখিত চারটি কারাগারের নির্মাণ ও পুনর্নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে, যার ফলে দেশের সর্বমোট বন্দি ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে। এ ছাড়া আবাসন সংকট স্থায়ীভাবে নিরসনের জন্য রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা কারাগার পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে বন্দি ধারণক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...