পরীক্ষামূলক সংস্করণ

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ছয় দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামী রোববার (২১ জুন) ঢাকার উদ্দেশ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর রওনা হবেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রসচিব জানান, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রনেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন।

সফরের অংশ হিসেবে ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপাক্ষিক বৈঠক হবে, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, ASEAN-এ বাংলাদেশের সম্ভাব্য যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।

সফরকালে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক আলোচনা শুরু করার জন্য টার্মস অব রেফারেন্স (টিওআর) বিনিময় এবং অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল নিয়েও আলোচনা চলবে।

সরকারের আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মালয়েশিয়া ও চীন সফর দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...