পরীক্ষামূলক সংস্করণ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই তৎপরতার পরিপ্রেক্ষিতে নাশকতা সৃষ্টির শঙ্কা এবং বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর ইতিমধ্যে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। যেকোনো ধরনের গোপন মিছিল বা বিশৃঙ্খলা ঠেকাতে দেশের সব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ অবস্থানে রয়েছেন।

এই উদ্ভূত পরিস্থিতিতে রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান র‍্যাবের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। তিনি জানান যে, দেশের প্রতিটি স্টেশনে ইতিমধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় ও সতর্কবার্তা পাঠানো হয়েছে। কেউ যদি অস্ত্রসহ বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তবে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে।

সংবাদ সম্মেলনে বিশৃঙ্খলাকারীদের উদ্দেশ্যে র‍্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান স্পষ্ট করে বলেন, “২৩ তারিখকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে, তবে তারা নিজেরাই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। র‍্যাব যেকোনো মূল্যে তা প্রতিহত করবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আসছে...