পরীক্ষামূলক সংস্করণ

ডিজিটাল নকল প্রতিহত করার ঘোষণা শিক্ষামন্ত্রীর

ডিজিটালি নকল করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় তা প্রতিহত করার ঘোষণা দিয়ে সব শিক্ষা বোর্ডের খাতা র‍্যান্ডমলি যাচাই করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

ডিজিটাল পদ্ধতিতে নকল করার প্রবণতাকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। শিক্ষামন্ত্রী পরীক্ষার হলের সনাতন পদ্ধতির নকলের প্রসঙ্গ টেনে বলেন, “‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি অনেক আগেই। এটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।”

সভায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক বা অনার্স কোর্স চালুর হিড়িক নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। ঢালাওভাবে উচ্চ শিক্ষা চালুর মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক চালুর বিষয়ে তিনি বলেন, “আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা, সবাই খালি অনার্স খুলতে চায়। এর কি দরকার?” দেশের উচ্চ শিক্ষার মান নিশ্চিত করতে অপ্রয়োজনীয় অনার্স কোর্স চালুর চেয়ে মানসম্মত শিক্ষার ওপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি।

একই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানান মন্ত্রী। পরীক্ষকদের খাতা মূল্যায়নের সঠিকতা যাচাই করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে খাতা দেখার বিষয়ে তিনি বলেন, “সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখবো, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিলো কিনা।” মূলত কোনো পরীক্ষার্থী যেন খাতা মূল্যায়নে বৈষম্যের শিকার না হয়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...