পরীক্ষামূলক সংস্করণ

মেহেরপুরে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু

মেহেরপুরের গাংনীতে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে রামিম নামের আট বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জুন) বিকেলে মেহেরপুর জেলার গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভিটাপাড়া এলাকায় অবস্থিত মহাসিন হাজির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রামিম (৮) গাংনী উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় আলিমুল কুরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। রামিম ও তার পরিবার বর্তমানে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবজি আড়ত পাড়া এলাকায় বসবাস করছিল।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রামিম ও তার বন্ধু সিয়াম একসাথে মহাসিন হাজির পুকুর পাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা পুকুর পাড়ে থাকা একটি বাঁশের তৈরি চাটাইয়ের ওপর গিয়ে দাঁড়ায়। সেখানে অসাবধানতাবশত রামিম পা পিছলে পুকুরের গভীর পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়।

রামিম পানিতে তলিয়ে যাওয়ার সাথে সাথে তার বন্ধু সিয়াম দ্রুত দৌড়ে গিয়ে রামিমের পরিবারকে বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য এবং স্থানীয় প্রতিবেশীরা দ্রুত পুকুরে নেমে সন্ধান চালিয়ে রামিমের অচেতন দেহ পানি থেকে উদ্ধার করেন। উদ্ধার করার পরপরই তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাসমেরী খাইরুন নাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী দুর্ঘটনার বিষয়ে জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...