প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর রাষ্ট্রীয় শেষ বিদায়ের প্রস্তুতি চলছে। আগামী কয়েক দিনে দেশজুড়ে একাধিক ধাপে তার জানাজার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ৪ জুলাই তেহরানে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর শোকযাত্রা শেষে মরদেহ কোম, নাজাফ ও ঐতিহাসিক কারবালায় নেওয়ার পরিকল্পনার কথা বলা হয়েছে।
রিপোর্টে আরও বলা হয়, কারবালা থেকে ৯ জুলাই তাকে তার জন্মস্থান মাসহাদে নেওয়া হবে এবং সেখানেই দাফন সম্পন্ন হতে পারে।
এ আয়োজনকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিতে পারেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।



