পরীক্ষামূলক সংস্করণ

সেনা-বিজিবি মোতায়েন, মাদারীপুরে ভোটের সব আয়োজন সম্পন্ন

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার পাঁচটি উপজেলায় ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার এসব সরঞ্জাম ভোটকেন্দ্রে পাঠানো হবে।

জেলার তিনটি আসনের ৩৮১টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১১ লাখ ৩৫ হাজার ৫৮২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৮৭ হাজার ৭১২ জন, নারী ৫ লাখ ৪৭ হাজার ৮৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১২ জন ভোটার রয়েছেন।

শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। মাঠে রয়েছে ৬০০ সেনাসদস্য, ১৭৭ বিজিবি সদস্য, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও ম্যাজিস্ট্রেটের টহল টিম। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধান খবর

আসছে...