পরীক্ষামূলক সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এনসিপি জানিয়েছে, সংবাদ সম্মেলনে দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থেকে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ এবং বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরা।

দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। রাজনৈতিক অঙ্গনে এ সংবাদ সম্মেলনকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আসছে...