পরীক্ষামূলক সংস্করণ

সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি অভিযোগ করেছেন, দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, সংসদে বিরোধী দলের কথা বলতে দেওয়া হচ্ছে না এবং জনসভায় কর্মসূচি পালন করতে গেলে হামলা, বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব বক্তব্য দেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।

পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, অতীতে একদলীয় শাসনে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে হামলা ও ককটেল হামলার আশ্রয় নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের শাসনামলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ সময় একদলীয় শাসনের পরিণতি থেকে রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জনগণ এক দলের পরিবর্তে আরেক দলের লুটপাট ও দুর্নীতির জন্য আন্দোলন করেনি।

বিচার ও আইনের শাসনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি আওয়ামী লীগের বিচার দাবি করলেও নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আসছে...