পরীক্ষামূলক সংস্করণ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে টাকা গণনার সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়েছে। চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন, মাদক নিয়ন্ত্রণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স খুলে টাকা গণনা শুরু হয়। এ সময় নগদ অর্থের পাশাপাশি একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়।

চিঠির শুরুতে লেখক উল্লেখ করেন, “প্রিয় প্রধানমন্ত্রী, আমি জানি না আমার এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কি না।” এরপর তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

চিঠিতে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিষয়ও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদীর ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার পাশাপাশি বিচারপ্রক্রয়ায় দীর্ঘসূত্রতা কমানোর দাবি জানানো হয়েছে।

এছাড়া মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখক দাবি করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে সমাজে এর বিস্তার বাড়ছে।

চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে মোহাম্মদ জুবায়ের আহমদ নামে স্বাক্ষর রয়েছে।

এ বিষয়ে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকি কমিটির সদস্যরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। বর্তমানে খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বাধীন কমিটির তত্ত্বাবধানে মাজারের দানবাক্সের অর্থ গণনা ও আর্থিক ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...