পরীক্ষামূলক সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে ফলের চালানে ১৬ কেজি সোনা জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে পাচারের চেষ্টা করা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৯ জুলাই) মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এবং ঢাকা কাস্টমস হাউসের যৌথ অভিযানে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফল বহনকারী ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আমদানি করা ফলের চালানের আড়ালে স্বর্ণ চোরাচালানের পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র।

ঢাকা কাস্টমস সূত্র জানায়, চালানটির ঘোষণাপত্রে (ডিক্লারেশন) ফল উল্লেখ করা হলেও তল্লাশির সময় ক্যারেটের ভেতর থেকে অন্তত ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফলের চালানের সঙ্গে এসব স্বর্ণ আনার চেষ্টা করা হয়েছিল। পরে যৌথ অভিযানে পুরো চালান জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তি ও চোরাচালান চক্রকে শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং পাচার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...