পরীক্ষামূলক সংস্করণ

লক্ষ্মীপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা অধ্যক্ষ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি হিফজ মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) রাতে মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদরাসা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) রাতে অধ্যক্ষ শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। পরদিন দুপুরে শিশুটি মাদরাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে মায়ের কাছে ঘটনাটি জানায়। পরে অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

ওসি আব্দুর রব জানান, ভুক্তভোগী পরিবারের করা মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...