পরীক্ষামূলক সংস্করণ

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জান্নাতুল। তিনি ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর থেকে জান্নাতুল নিখোঁজ ছিল। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর প্রতিবেশী রবিউল শিকদারের ঘরের ভেতর শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পরিবারের অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যান।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ আকবর জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস। প্রাথমিকভাবে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।

 

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...