পরীক্ষামূলক সংস্করণ

৩ দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন রাজশাহী চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটকসভা অনুষ্ঠিত হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবেন তারা।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ফটকসভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মাসুদ রানা।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মৌসুমি শ্রমিকদের মধ্য থেকে যোগ্যদের স্থায়ী পদে নিয়োগ, নির্দিষ্ট সময় পরপর পদোন্নতির মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো মজুরি কমিশন ও ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাস্তবায়ন।

ইউনিয়নের সভাপতি মাসুদ রানা বলেন, চিনিকলের অধিকাংশ শ্রমিক বছরের নির্দিষ্ট সময় কাজ করেন। দীর্ঘদিন কাজ করে দক্ষতা অর্জন করলেও তাদের স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয় না। তাই যোগ্য ও অভিজ্ঞ শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন আর্থিক সুবিধা পেলেও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে শ্রমিকদের জন্যও মজুরি কমিশন গঠন এবং ন্যায্য সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

শ্রমিক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু, সহসভাপতি কামাল হোসেন, তোফাজ্জল হোসেন এবং আব্দুল খালেক প্রথম।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...