পরীক্ষামূলক সংস্করণ

মেহেরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, আহত ১২

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি লোকাল বাস ওয়াপদা মোড়ে পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে আহত ১২ জন যাত্রীকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি খাদে পড়ে ছিল এবং উদ্ধারের কাজ শুরু হয়নি।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...