পরীক্ষামূলক সংস্করণ

জামায়াত এমপি গাজী নজরুলের শাস্তির দাবিতে উত্তাল সাতক্ষীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। এতে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রতীকী ঝাড়ু ও সংসদ সদস্যের ছবি বহন করেন।

সমাবেশে নাগরিক নেতা আশেক ই এলাহী মুন্না বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অধ্যক্ষ আবু সাইদ বলেন, জনপ্রতিনিধির প্রতি জনগণের প্রত্যাশা ক্ষুণ্ন হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মানববন্ধনে নুরজাহান পারভীন ঝর্ণা নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা মিললে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরাও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য: সমাবেশে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...