পরীক্ষামূলক সংস্করণ

ভরণ-পোষণের টাকা চাওয়ায় মাকে হত্যাচেষ্টা, ছেলে কারাগারে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভরণ-পোষণের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর রেহেনা বেগম দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। অভিযোগ অনুযায়ী, বড় ছেলে পরিবারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মায়ের ভরণ-পোষণের দায়িত্ব এড়িয়ে আসছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমঝোতার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই সকালে রেহেনা বেগম ভরণ-পোষণের টাকা চাইলে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন।

চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে রেহেনা বেগমকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি পিতা-মাতার ভরণ-পোষণ আইন ও হত্যাচেষ্টার অভিযোগে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...