পরীক্ষামূলক সংস্করণ

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ (FDI) বাড়াতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন ও দূরদর্শী বিএনপি সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ, বিনিয়োগবান্ধব এবং প্রবৃদ্ধি-সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার সময়োপযোগী নীতিমালা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে। তিনি জানান, এটি শুধু প্রতিশ্রুতি নয়, সরকারের সুস্পষ্ট অঙ্গীকার।

তারেক রহমান বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তি স্থানান্তর, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অবদানের প্রশংসা করেন।

নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সফল ব্যবসার জন্য শুধু উদ্যোক্তার দক্ষতা নয়, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব সরকারি নীতিমালাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের দ্রুত বিকাশমান অভ্যন্তরীণ বাজার, তরুণ জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং জনগণের সমর্থনপুষ্ট সরকার বিদেশি বিনিয়োগের জন্য দেশটিকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।

প্রধানমন্ত্রী জানান, সরকার একটি নিয়মভিত্তিক, বেসরকারি খাতনির্ভর ও বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা, সহজ কর ব্যবস্থা, মুনাফা প্রত্যাবাসনের সুবিধা, উন্নত অবকাঠামো এবং শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে বিভিন্ন সংস্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আধুনিকায়ন, কর ও ভ্যাট ব্যবস্থার সহজীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো, বন্দর ও লজিস্টিকস উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শেষে তিনি বিদেশি বিনিয়োগকারীদের শুধু বিনিয়োগ নয়, বরং বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সমৃদ্ধির বিশ্বস্ত অংশীদার হওয়ার আহ্বান জানান।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...