পরীক্ষামূলক সংস্করণ

২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাবের হাতে গ্রেপ্তার

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ২৯ মামলার আসামি, তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কারওয়ান বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তেজগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী মিন্টু মিয়া কারওয়ান বাজারে অবস্থান করছেন। এরপর র‍্যাব-২-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, মাদক ব্যবসা, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রাইম প্রোফাইল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে র‍্যাব জানতে পারে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে।

এর মধ্যে তেজগাঁও থানায় দস্যুতা, গুরুতর আঘাত, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার ৪টি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মাদক ও অস্ত্র আইনের একাধিক মামলা, গাজীপুরের গাছা থানায় ৩টি, ঢাকা রেলওয়ে থানায় ১টি, চট্টগ্রাম রেলওয়ে থানায় ১টি এবং জামালপুরের আদালতে ১টি মামলা রয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার মিন্টু মিয়ার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...