পরীক্ষামূলক সংস্করণ

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) দ্বিতীয় দিনের মতো সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল থেকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, নুরনগর, কৈখালী, ঈশ্বরীপুর ও শ্যামনগর সদর এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।

শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় চত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদুজ্জামান।

এ ছাড়া নুরনগর বাজার, বংশীপুর বাজার ও কাশিমাড়ী বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা গাজী নজরুল ইসলামের দ্রুত পদত্যাগ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন তারা।

এর আগে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...