পরীক্ষামূলক সংস্করণ

আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান, ১৭ শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক

নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম, যিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ঘটনার পর বুধবার রাতে বিদ্যালয়সংলগ্ন নারচী মোড়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেন।

স্থানীয়দের ভাষ্য, ক্লাস ফাঁকা থাকায় কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে গান গাইছিল। এ সময় শিক্ষক ক্ষুব্ধ হয়ে একটি বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে কক্ষে থাকা ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আহত হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী শামীমা আক্তার ও আব্দুর রহমান জানায়, শিক্ষক আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। দলটির পরাজয় নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করেন।

অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম মারধরের ঘটনা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের মারধর করায় তিনি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। বিষয়টি অভিভাবক ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...