পরীক্ষামূলক সংস্করণ

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নের প্রেক্ষাপটে এই আমন্ত্রণকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ১১ সদস্যবিশিষ্ট এই জোটের সম্মেলনে সদস্য দেশের বাইরে থেকেও কয়েকটি রাষ্ট্রকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সুযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ব্রিকস সম্মেলনের আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বিষয়টি এখন প্রধানমন্ত্রীর দপ্তরের বিবেচনায় রয়েছে।

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় থাকুক—এটাই চায়।

তিনি আরও বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তাদের জনগণের উদ্বেগ ও দাবি গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে বলে বাংলাদেশ আশা করে।

 

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...