পরীক্ষামূলক সংস্করণ

দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না

ভারতে নিট (NEET) পরীক্ষা নিয়ে বিতর্ক এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও লেখক টুইঙ্কেল খান্না। দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও প্রতিবাদের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিল্লি ও মুম্বাইয়ের চলমান বিক্ষোভের একাধিক ছবি শেয়ার করেন টুইঙ্কেল খান্না। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, ২৭ বছর বয়সী মডেল রিয়া আহির বিক্ষোভে আটক শিক্ষার্থীদের বহনকারী পুলিশের প্রিজন ভ্যান আটকে প্রতিবাদ করছেন। অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন রিয়া।

আরেকটি ছবিতে দিল্লি পুলিশের লাঠিচার্জ থেকে সহপাঠীদের রক্ষা করতে এক নারী আন্দোলনকারীকে মানবঢাল হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব ছবি শেয়ার করে টুইঙ্কেল লেখেন, দেশের তরুণ প্রজন্মের সাহস, প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানসিকতা নিয়ে তিনি গর্বিত। তবে শিক্ষার্থীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হওয়ায় দুঃখও প্রকাশ করেন তিনি।

ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি ইতোমধ্যে বলিউডের আরও অনেক তারকা সংহতি প্রকাশ করেছেন। অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ সরাসরি যন্তর মন্তরে গিয়ে আন্দোলনে অংশ নেন। এছাড়া সালমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, ইমরান খান এবং রাজকুমার রাওসহ আরও অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ সমবেত হয়েছেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি), যা সাম্প্রতিক সময়ে আলোচিত একটি প্রতিবাদী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...