পরীক্ষামূলক সংস্করণ

ইরানে ফের বিস্ফোরণ, দিনের বেলায় হামলার দাবি

ইরানের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সরকারি গণমাধ্যমের দাবি, বৃহস্পতিবার (২৩ জুলাই) সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের একাধিক স্থানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে। এর আগে দ্বিতীয় দফার অভিযানে মূলত রাতের বেলায় হামলা চালানো হলেও, এবার দিনের বেলায়ও হামলার খবর সামনে এসেছে।

এদিকে, গত মঙ্গলবারের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস।

সাম্প্রতিক এই হামলাগুলোকে ঘিরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

 

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...