পরীক্ষামূলক সংস্করণ

বিয়ের পিঁড়িতে নাহিদ রানা

ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে পড়লেও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। বৃহস্পতিবার (২৩ জুলাই) পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই তরুণ গতিতারকা।

আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে সাইড স্ট্রেইনের চোটে আক্রান্ত হওয়ায় এই গুরুত্বপূর্ণ সফরে খেলতে পারবেন না নাহিদ রানা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, তার সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড-২ ইনজুরি ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে তার এক মাসের বেশি সময় লাগতে পারে। পুনর্বাসন চলাকালে তিনি বল করতে পারবেন না, ফলে অস্ট্রেলিয়া সিরিজ থেকে তাকে বাদ দিয়েই দল গঠন করতে হচ্ছে নির্বাচকদের।

তবে মাঠের বাইরে এই কঠিন সময়েই এসেছে সুখবর। চোটের কারণে খেলার ব্যস্ততা থেকে দূরে থাকা অবস্থায় পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন করেছেন নাহিদ রানা। জীবনের নতুন ইনিংস শুরু করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই টাইগার পেসার।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...