পরীক্ষামূলক সংস্করণ

‘মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন মো. সাহাবুদ্দিন’

সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণে মাঝে মাঝে অচেতন হয়ে পড়ায় সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে স্পিকার জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী মো. সাহাবুদ্দিনের নিজ হস্তাক্ষরে স্বাক্ষরিত পদত্যাগপত্রটি অপরাহ্ন ৫টা ১ মিনিটে তার নিকট জমা দেওয়া হয়েছে। পদত্যাগপত্রটি গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার নিজে সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগের মূল কারণ ব্যাখ্যা করে স্পিকার জানান, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিগত কিছুদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং অসুস্থতার কারণে তিনি মাঝেমধ্যেই অচেতন হয়ে পড়তেন। এই শারীরিক অক্ষমতার কারণেই তিনি স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্র জমা দেন।

সংবাদ সম্মেলনে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বা বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই এই স্বাভাবিক পদত্যাগের মাধ্যমে সকল প্রকার রাজনৈতিক ও সাংবিধানিক ধোঁয়াশা পরিষ্কার হলো। কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ে বিদায়ী রাষ্ট্রপতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...