পরীক্ষামূলক সংস্করণ

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তের নানা স্মারক এবার নিলামে তুলছে নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। এর মধ্যে রয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি, ফাইনালে ব্যবহৃত বল এবং কলম্বিয়ান পপ তারকা শাকিরার পারফরম্যান্সের পোশাক।

অনলাইনভিত্তিক এই নিলাম শুরু হবে আগামী ২২ জুলাই এবং চলবে এক সপ্তাহ। নিলাম থেকে প্রাপ্ত অর্থ বিশ্বের শিশুদের শিক্ষা উন্নয়নে ব্যয় করা হবে।

বিশ্বের শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে ফিফা ও গ্লোবাল সিটিজেনের অংশীদারত্বে ওয়ান গোল চ্যারিটি অকশন-এর উদ্যোগে ৪০টির বেশি বিশ্বকাপ স্মারক নিলামে তোলা হচ্ছে।

নিলামের সামগ্রীর মধ্যে রয়েছে শিল্পীদের ব্যবহৃত পোশাক, স্বাক্ষর করা জার্সি এবং অফিসিয়াল ম্যাচ বল। এর মধ্যে ফাইনালের হাফটাইমে ব্যবহৃত বিটিএস গায়ক জিমিনের জার্সির জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে।

এছাড়া ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত বলটিও নিলামে উঠছে। বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ডলার।

নিলামের অন্যতম আকর্ষণ হলো ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর মিউজিক ভিডিওতে শাকিরার পরা হলুদ ক্রপ টপ ও ট্রাউজার। পাশাপাশি যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সিও বিক্রি করা হবে।

বিশ্বকাপ ফাইনালের প্রথম হাফটাইম শোতে শাকিরার পরা পোশাকও নিলামে তোলা হবে। জমকালো ওই আয়োজনে শাকিরার সঙ্গে মঞ্চে থাকার কথা রয়েছে ম্যাডোনা, জাস্টিন বিবার ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের।

 

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...