ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার রাসেল আখাউড়া পৌরশহরের তারাগণ এলাকার সৈয়দ জামশেদ শাহের ছেলে। তিনি উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, সৈয়দ যুবরাজ শাহ রাসেল আখাউড়া থানার একটি বিস্ফোরক মামলার আসামি। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



