পরীক্ষামূলক সংস্করণ

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

রাজবাড়ীর পাংশা পৌর শহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক আকাশ মাহমুদ কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার এবং এনপিবি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

জানা গেছে, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ইজিবাইক চালকদের দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে শনিবার কয়েকজন ছাত্র প্রতিনিধি মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় যান। পরিস্থিতি উত্তপ্ত হলে সাংবাদিক আকাশ মাহমুদ ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন।

তার অভিযোগ, এ সময় তার ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও মুছে ফেলা হয়। পরে আবারও মারধরের চেষ্টা করলে তিনি ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান।

আহত ছাত্র প্রতিনিধি সাগর শিকদার দাবি করেন, ইজিবাইক চালকদের একটি সিন্ডিকেট তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিক আকাশ মাহমুদসহ প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...