পরীক্ষামূলক সংস্করণ

ইমরান হাশমির নায়িকা হতে চান তিশা

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তাসনুভা তিশা জানিয়েছেন, সুযোগ পেলে বলিউড তারকা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে চান। সম্প্রতি এক সেলিব্রিটি টক শোতে অংশ নিয়ে নিজের পছন্দের অভিনেতা এবং ভবিষ্যতের ইচ্ছার কথা জানান তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, বলিউডের কোন অভিনেতার বিপরীতে অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি। জবাবে কোনো দ্বিধা ছাড়াই তিশা বলেন, ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান।

তিশার ভাষ্য, ইমরান হাশমি অভিনয়ে যে আবেগ ও প্যাশন প্রকাশ করেন, তা তাকে মুগ্ধ করে। পর্দায় তার অভিনয় অত্যন্ত স্বাভাবিক ও বাস্তবসম্মত মনে হয় বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

শুধু অভিনয় নয়, ব্যক্তিজীবনের একটি অজানা তথ্যও শেয়ার করেন তিশা। তিনি জানান, ছোটবেলায় তার স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে তার বাবা বিষয়টি নিয়ে প্রায়ই মজার ছলে বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি তুলতেই পারবে না!’

তিশার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...