পরীক্ষামূলক সংস্করণ

নড়াইলে শিশু নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলার একটি গ্রামে চার বছর বয়সী এক শিশু নির্যাতনের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাতে মামলা দায়েরের পরপরই অভিযুক্ত কিশোরকে আটক করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোর একই এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে অভিযুক্ত কিশোর শিশুটিকে ফুসলিয়ে স্থানীয় একটি বাগানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ভুক্তভোগী শিশুর ভাষ্য অনুযায়ী, এর আগেও অভিযুক্ত কিশোর একই ধরনের ঘটনা ঘটিয়েছে।

ঘটনার পর শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...