পরীক্ষামূলক সংস্করণ

চা শিল্পের বিকাশে সহায়তা দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দেশের চা শিল্পের বিকাশে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ কথা জানান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও সহযোগিতা করা হবে।

তিনি চা শিল্পের বর্তমান সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

এর আগে সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা চা শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়ন সংকট, জ্বালানি খরচ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ তুলে ধরেন।

শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তারা সরকারের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন। সভায় চা খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...