পরীক্ষামূলক সংস্করণ

টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নার্গিস আক্তার (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকার একটি মাদক বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে টঙ্গী পূর্ব থানার আওতাধীন আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নার্গিস আক্তারকে আটক করে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নার্গিস আক্তার টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকার বাসিন্দা আলাল উদ্দিনের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...