পরীক্ষামূলক সংস্করণ

বাংলাদেশের সিনেমায় অভিষেক, উচ্ছ্বসিত মধুমিতা সরকার

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

কলকাতা থেকে মধুমিতা সরকার জানান, বাংলাদেশে কাজ করার ইচ্ছা তার দীর্ঘদিনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে তিনি বেশ আনন্দিত। সিনেমাটির গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

অভিনেত্রী বলেন, ‘গুলশানের চামেলি’ সিনেমার চরিত্রটি তার জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা হতে যাচ্ছে। কলকাতায় বিভিন্ন ধরনের কাজ করলেও এমন চরিত্রে আগে অভিনয় করেননি বলে জানান তিনি।

জানা গেছে, সিনেমাটি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে। গল্পের মূল কেন্দ্র একজন নারী চরিত্র, যিনি ক্ষমতার নানা জটিলতায় ক্ষতিগ্রস্ত হন। সিনেমাটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক চরিত্র থাকছে না।

নির্মাতা সূত্রে জানা যায়, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে ‘গুলশানের চামেলি’র শুটিং শুরু হবে। তবে সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীর নাম এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশে নিজের ভক্তদের ভালোবাসার কথা উল্লেখ করে মধুমিতা বলেন, বাংলাদেশের দর্শকদের কাছ থেকে তিনি সবসময় আন্তরিক ভালোবাসা পেয়েছেন। সেই ভক্তদের সঙ্গে দেখা করার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমার প্রশংসা করে এই অভিনেত্রী জানান, দেশের গল্প বলার ধরন তার খুব ভালো লাগে। তিনি বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে এনটিভির নাটক ‘মেঘবালিকা’-তে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের পরিচিতি পান মধুমিতা সরকার। এবার ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার নতুন যাত্রা শুরু হচ্ছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...