পরীক্ষামূলক সংস্করণ

আশুলিয়ায় হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে আশুলিয়ার আড়াগাঁও আউকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আব্দুল হালিম বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

তিনি আরও জানান, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...