পরীক্ষামূলক সংস্করণ

বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, মামলা করলেন স্নিগ্ধা

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে রাজধানীর একটি হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। রোববার (২৬ জুলাই) রাতে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

স্নিগ্ধা চৌধুরীর দাবি, ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের আশায় খিলক্ষেত থানায় মামলা করেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে অন্য এক নারী ‘জেবা তাকিয়া’ ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে থাকা মডেল কো-অর্ডিনেটর ইমন পরিস্থিতি শান্ত করার পরিবর্তে ওই পরিচয় মেনে নেওয়ার ইঙ্গিত দেন।

অভিনেত্রীর অভিযোগ, তাকে রশি দিয়ে বেঁধে ভয়ভীতি প্রদর্শন, মারধর ও গলা চেপে ধরাসহ বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করা হয়। তিনি জানান, এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...