পরীক্ষামূলক সংস্করণ

খেলাপি ঋণের দুই মামলায় রিজেন্ট সাহেদ ফের গ্রেপ্তার

এনআরবি ব্যাংকের খেলাপি ঋণের পৃথক দুই মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। ভুয়া রিপোর্ট কেলেঙ্কারিতে আলোচিত এই আসামির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছিল।

সোমবার (২৭ জুলাই) ঢাকার অর্থঋণ চতুর্থ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেন সাহেদকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, এনআরবি ব্যাংক থেকে পৃথকভাবে ৫ লাখ ৫৫ হাজার টাকা এবং ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার টাকা ঋণ নিয়েছিলেন সাহেদ। পরে ঋণের টাকা পরিশোধ না করায় তিনি খেলাপি হন।

সাহেদের আইনজীবী দবির উদ্দিন জানান, সোমবার ওই দুই মামলায় জামিন আবেদন করা হয়েছিল। তবে আদালতের নির্দেশ অনুযায়ী ঋণের টাকার ২৫ শতাংশ জমা দিতে না পারায় সাহেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...